

মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরায় ঘূর্নীঝড় ইয়াসের প্রভাবে ৪টি ইউনিয়নের পানিবন্ধী দুঃস্থ অসহায় ক্ষতিগ্রস্ত ৬ শত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় মাধ্যমে নগদ অর্থ প্রত্যেক পরিবারের মধ্যে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।
গত (৪জুন)শুক্রবার সকাল ১০টায় হাজিরহাট ইউনিয়ন পরিষদে বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

সেই মতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে (৮জুন) মঙ্গলবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় ইয়াশে ক্ষতিগ্রস্ত ২০০০হাজার টাকা করে ১৫০ পরিবারের মাঝে ও ৫০০ টাকা করে ৪৫০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল।
ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বন ও পরিবেশ সম্পাদক ডাক্তার আঃমন্নান, ৮নং ইউপি সদস্য শাহাজান ব্যাপারী,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ঢালী প্রমুখ।
বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে অলিউল্লাহ কাজল বলেন, ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে বেড়িবাঁধের বাহিরে বসবাসরত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন।










