মানবিক বিপর্যয়ের মুখে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ : এশিয়া মানবাধিকার সংস্থা

প্রেসবিজ্ঞপ্তি :
বৈশ্বিক করোনা’র মহামারিতে মানবিক মহাবিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবার গুলো এমন পরিস্থিতির আশঙ্কা করেছেন এশিয়া মানবাধিকার সংস্থা’র মহাসচিব নজরুল ইসলাম বাবলু।

তিনি বলেন, বৈশ্বিক করোনা’র দীর্ঘ প্রায় পনের মাসের অধিক এই সংকট সাধারণ মানুষ গুলোর আয়ের উৎসকে আরো সংকটাপন্ন করেছে। যার ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ গুলোর অর্থনৈতিক খারাপ অবস্থা ও খাদ্য সংকট দৃশ্যমান হয় । সম্প্রতি বাংলাদেশে গণমাধ্যমের শিরোনাম হয়েছে যে, দিনমজুর বা নিম্ন আয়ের মানুষ গুলো পরিবারের খাদ্য চাহিদা মেটাতে সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে এসেছেন!

একই সাথে করোনা বা ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত জেলা বা শহরের রোগীরা অর্থের অভাবে উন্নত চিকিৎসা বা অক্সিজেন পাচ্ছেনা বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে তা ফুটেজ আকারে প্রকাশিত হয়। দারিদ্র্যতার এমন সংকটে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ গুলোর পারিবারিক অবস্থা দৃশ্যত বিপর্যয়ের সম্মুখীন।

তিনি বৈশ্বিক করোনা বা ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় মাননীয় সরকার প্রধানকে দেশের স্বার্বিক অর্থনৈতিক , চিকিৎসা ও খাদ্যে মজুদের ওপর মনোযোগ দেবার আহ্বান জানান । অন্যথায় ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো দেশের খাদ্য, চিকিৎসা এমনকি অর্থনীতিকে চরম ধ্বসে ফেলে দিতে পারে! যার পরিনাম হবে মধ্যবিত্ত -নিম্ন আয়ের মানুষদের জন্য দূর্ভিক্ষের প্রতিচ্ছবি ।

তিনি বলেন,এশিয়া মানবাধিকার সংস্থা গণমানুষের এই সংকটকালীন সময়ে লক্ষ্য করছে যে, বাংলাদেশের সুনামধন্য বিত্তবান বা অর্থশালী ব্যক্তিগণ সরকারের তহবিলে সামান্য অর্থ অনুদান দিলেও সামাজিক ভাবে এই সকল বিত্তবানরা প্রায় অসহযোগিতা করেছেন।যা মানবতার বিপরীতমূখী বলা চলে।

এশিয়া মানবাধিকার সংস্থা’র পক্ষে তিনি মাননীয় সরকার প্রধান এর পাশাপাশি দেশের বিত্তবান ও অর্থশালী এবং জনপ্রতিনিধিদেরকে অন্তত একজন প্রতিবেশী হিসেবে অসহায়,দারিদ্র মানুষকে খাদ্য- চিকিৎসা বা অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আজ ৯ জুলাই ২১, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সংস্থাটির “মানবাধিকার বিষয়ক পরিস্থিতি ” শীর্ষক মাসিক এক ভার্চুয়্যাল আলোচনায় এসব কথা বলেন।

এশিয়া মানবাধিকার সংস্থা’র ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংস্থার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দুলাল সিদ্দিকুর রহমান, আলহাজ্ব তাজুল ইসলাম গাজী, মোঃ হাসমত উল্লাহ, আবু মোজাফফর মোঃ আনাছ, শেখ জামাল উদ্দিন, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক শিহাব খান প্রমুখ।

You might like