র‌্যাবের অভিযানে নাঙ্গলকোর্টে ইয়াবা ও জাল নোটসহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ জুলাই রাতে কুমিল্লার নাঙ্গলকোর্টের গন্ডাকুরা গ্রামের বিশেষ অভিযান চালিয়ে ১শ’ পিছ ইয়াবাসহ মৃত মমতাজ মিয়ার ছেলে শাহজাহান (৬২) এবং উক্ত গ্রামের ফারুক মিয়ার স্ত্রী খালেদা আক্তার (৩২)-কে ১৫০ পিস ইয়াবা ও ১ হাজার টাকার ৬টি জালনোটসহ আটক করে।

 

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নাঙ্গলকোর্টসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। আটক শাহজাহান (৬২)-এর ভাইয়েরা কক্সবাজারে অবস্থান করে ইয়াবা ব্যবসা করে। সেই সুবাধে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে নাঙ্গলকোর্টসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবারহ করতো। অন্যদিকে আটক খালেদা আক্তার (৩২) মুদির দোকানের আড়ালে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিলো।

 

র‌্যাব জানায়, এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লার নাঙ্গলকোর্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

এএমএসএইচ

You might like