কুমিল্লায় করোনায় মৃত্যু ১০, আক্রান্ত ৮৩৫ জন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৭ জুলাই ২০২১
গেলো ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনয় মোট মারা গেছে ৬৭২ জন।

এদিকে জেলায় নতুন করে আক্রান্ত ৮৩৫ জন। কুমিল্লা ‌সি‌টিক‌র্পো‌রেশ‌নে আক্রান্ত সনাক্ত হয়েছে ২৬৮ জন। জেলায় মোট করোনা আক্রান্ত ২৪ হাজার ৬৬৫ জন।।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মো: মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময়ের মধ্যে সুস্থ হয়ছে ৩৬৩ জন। তবে, জেলায় মোট সুস্থ ১৪ হাজার ৭১২ জন। জেলায় আক্রান্তের হার ৩৫.৫ শতাংশ। সিভিলসার্জন জানান, করোনা প্রতিরোধে সর্বত্র সচেতনতামূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন হওয়ার বিকল্প নেই।

You might like