

নিজস্ব প্রতিবেদকঃ
এশিয়া মানবাধিকার সংস্থার উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়া মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সাংবাদিক আনিছুর রহমান সুজন।

উপজেলা শাখার সভাপতি মোঃ ইমাম হোসেন,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ সভাপতি মোঃশরীফ মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিন্টু, আব্দুল হান্নান,সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শোক দিবসের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।







