কুমিল্লায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো।। ১৫ আগস্ট ২১

কুমিল্লায় বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সকালে নগর উদ্যানস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন, সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

এছাড়া রামঘাটস্থ মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন, সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহারসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দিবসটি অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরনী।

 

You might like