

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে রোববার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য র্মযাদায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনগুলো অনেকটা উপচে পড়া ভিড়ের মাঝে দিবসটি পালন করেছে।
সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও সাবেক মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সম্মূখে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়।

পরে এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর মুরালে পুর্স্পবক অর্পণ করে।
উপজেলা প্রশাসন ইউএনও শিউলী হরির নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সারমিন আক্তারকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শুভেচ্ছা জানান। পরে ভার্চুয়াল এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে টিএচইও আশ্রাফ আহমেদ চৌধুরী ও আরএমও ডাক্তার মোঃ কামরুল হাসান পুস্পবর্ক অপর্ণ করেছে। পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে মুজিবুর রহমান মজিবের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এদিকে বিকেলে উপজেলা যুবলীগের কার্যালয়ে যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান সাহিনের সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভায় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী উন্নত দেশ গড়তে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে।
সভা শেষে মিলাদ মাহফিল ও ভুড়ি ভোজ করানো হয়েছে। দিবসটি উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সরকারী বেসরকারী অফিস, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মোরালে ফুলেল শুভেচ্ছা অপর্ন করা হয়েছে। সামাজিক র্দূরত্বকে উপেক্ষা করেই প্রশাসনসহ সকল সংগঠন দিবসটিতে পুস্পবক অপর্ণ করে।
রাজনৈতিক গ্রæপিং ব্যবস্থা থাকলেও এখানে কোন ধরণের সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।










