ফরিদগঞ্জে সাবেক মেম্বার গরীব উল্যার মৃত্যু

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) করেসপন্ডেন্ট :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ছৈয়াল বাড়ির সাবেক মেম্বার ও বিশিষ্ট ফুটবল খেলোয়াড় মোঃ গরীব উল্যা (৭০) রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

মৃত্যুকালে তিনি ১ স্ত্রী , ১ ছেলে , ৩ মেয়ে রেখে গেছেন। এছাড়া তিনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সোমবার সকাল সাড়ে ৮টায় নামাজে জানাযা ছৈয়াল বাড়ির জামে মসজিদের প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। অতপর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় দল-মত নির্বিশেষে সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিনসহ বাজার কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে সাবেক মেয়র মাহফুজুল হক ও বর্তমান প্যানেল মেয়র আঃ মান্নান পরান শোক প্রকাশ করেছেন।

You might like