ফরিদগঞ্জ পৌর এলাকার প্রবীণ সমাজসেবক আলহাজ্ব ফজলুল হক কেরাণীর মৃত্যু

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার উত্তর কেরোয়া মিজি বাড়ির প্রবীণ সমাজ সেবক ও জাতীয় পার্টির নেতা আলহাজ¦ ফজলুল হক কেরাণী (৮২) ষ্টোমাক ক্যানসার জনিত কারণে রোববার সন্ধ্যায় মৃত্যু বরণ করে। (ইন্নাল্লি–রাজেউন) ।

তিনি মৃত্যুকালিন ৩ ছেলে ও ৩ মেয়ে , স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌর সভার ১নং ওয়ার্ড কমিশনার মোঃ আমিন মিজির পিতা। প্রবীন এ রাজনৈতিক নেতা ও সমাজ সেবকের মৃত্যুতে পৌর এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে।

সোমবার সকাল ১০ টায় নিজ বাড়িতে জায়নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। নামাজে জায়নামাজে ইমামতি করেনে, ফরিদগঞ্জ মজিদিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আনোয়ার মোল্লা।

জায়নামাজ পূর্ব আলোচনায় অংশ ও গভীর শোক প্রকাশ করেন, সাবেক ১৩ নং ফরিদগঞ্জ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মজিদিয়া ট্রাষ্ট আইডিয়াল ক্লিনিকের সেমক্রেটারী জেরারেল মাওঃ মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনূস , বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন মিজি, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান দুলাল, ইত্তেফাক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, জাতীয় পার্টির সভাপতি আঃ আউয়াল মিয়াজি, সাবেক বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী মোঃ মুখলেছুর রহমান সর্দার, সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজি, সাবেক পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুলসহ রাজনৈতিক,সামাজিক, স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার প্রবীন ও নবীণরা গভীর শোক প্রকাশ করেছে।

You might like