
স্টাফ রিপোর্টার :
নারী সমাজকে নানা মুখী কর্ম ও সমাজের কল্যাণমুখী কাজে নারী সমাজকে এগিয়ে নিতে দেশের অন্যতম নিবন্ধিত জাতীয় নারী সংগঠন “লবি রহমান ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা লবি রহমান তাঁর ব্যবহৃত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে ৩১ আগষ্ট এই কমিটি ঘোষণা দেন।

অনুমোদিত কমিটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের শারমিন আক্তার জুঁই, ( সভাপতি গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়, সেক্রেটারী এসপিকেএস), ভাইস প্রেসিডেন্ট তানজিয়া রশীদ (স্বত্বাধিকারী কেক বেক রিজিওনাল এম্বাসেডর ও বাইবোরা অনলাইন কম্পিটিশন এবং ইটালি ইন্টারন্যাশনাল কম্পিটিশন), জেনারেল সেক্রেটারী তানিয়া ইশতিয়াক খান (খান’স ধাবার ব্যবস্থাপনা পরিচালক), জয়েন্ট সেক্রেটারী নীলা রহমান। (স্বত্তাধীকারী, নীলা রুম্পার পিঠাঘর), ট্রেজারার
তানজিলাল রহমান জুম্মি, (ফাউন্ডার ওফ চাঁদপুরী ফুডি গ্রুপ এন্ড পেইজ)।
উল্লেখ্য লবি রহমান কুকিং ফাউন্ডেশনের জেলা কমিটির প্রেসিডেন্ট শারমিন আক্তার জুই চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুর রহমান ভুইয়ার জৈষ্ঠ কন্যা এবং মুলত চাঁদপুরের নারী সমাজকে এগিয়ে নিতে এবং সমাজের সুবিধা বন্ঞিতদের কল্যাণে কাজ করার জন্য তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এ সংগঠনটি চাঁদপুর জেলা শাখার কার্যক্রম শুরু করে।







