ফরিদগঞ্জের কেরোয়া মজিদিয়া ট্রাষ্ট আইডিয়াল ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসক দম্পতির যোগদান

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জের কেরোয়া মজিদিয়া ট্রাষ্ট আইডিয়াল ডায়াগনষ্টিক সেন্টারে বুধবার চিকিৎসক দম্পতি যোগদান করেছে। চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও অব্যাহত রাখার সার্থে ডা. এন এম মোতাসসীম মাহমুদ ও ডা. সাউদিয়া শারমিনের যোগদান করার কথা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার সকালে প্রতিষ্ঠানটির সেক্রেটারী জেনারেল ও সাবেক ইউপি চেয়ারম্যান মাও: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ট্রেজারার মোঃ বজলুর রহমান,ডা. মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান দুলাল ,সাবেক বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান সর্দার , ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সেলর মো: আমিন মিজি, মোঃ আরিফুর রহমান, মোঃ শাহাহজান বেপারী, প্রশাসনিক কর্মকর্তা মো: নূরে আলম , জহিদ প্রমুখ।

আলোচকরা বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানটি প্রায় দেড় যুগ সেবা দিয়ে চলছে। আজকের চিকিৎসক দম্পতিদের যোগদানের মধ্যদিয়ে আমরা আরোও মান সম্মত সেবার প্রত্যাশা করছি। সকলেই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগীতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। যোগদান কারী ডাক্তার দম্পতির কাছে শিশু ও গাইনী, ডায়াবেটিকস চিকিৎসা সেবা অনেকটা ভালো পাওয়া যাবে উল্লেখ করা হয়। কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের সকলকে উদ্দেশ্য করে বলেন, স্ব স্ব দায়িত্ব পালণে সকল সময় সেবার মানষিকতা থাকতে হবে।

You might like