ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে এক শিশু ধর্ষন করে একই বাড়ির যুবক আল-আমিন। উপজেলার চর দুঃখিয়া ইউনিয়নের বিশকাটালি গ্রামে ৩১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। একই বাড়ির দুবাই প্রবাসী আলী হোসেনের ছেলে আল-আমিন চকলেট খাওয়ার লোভ দেখিয়ে সাত বছরের শিশুটিকে ধর্ষন করেছে।

ঘটনার শিকার শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। পুলিশ অভিযুক্ত আল আমিন খন্দকার (২০) কে মঙ্গলবার রাতেই আটক করে থানায় নিয়ে আসে। বুধবার (১ সেপ্টেম্বর ) শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আটককৃত আল-আমিনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে। তাছাড়া শিশুটিকে পুলিশি হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেলে প্রেরণ করেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, শিশুটির মা আলগীবাজারে ব্যাঙ্কে গেলে এ সময়ে অভিযুক্ত আল-আমিন শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নিজ বসতঘরে ডেকে নেয়। ঘরে কেউ না থাকার সুযোগে আল-আমিন শিশুকে ধর্ষন করে। শিশুটির মা বাড়ি এলে তাকে বিষয়টি শিশু জানায়।

ঘটনা বিষয়, শিশুর মা পরিবারের লোকজন ও এলাকার গণ্যমান্যদের জানালে আল-আমিনের মামাসহ এলাকার একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টায় উঠেপড়ে লাগে। পুলিশ সংবাদ পেয়ে মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত আল-আমিনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেলে প্রেরণ করার কথা নিশ্চিত করেছেন।

You might like