চাঁদপুরের ফরিদগঞ্জে খাট থেকে পড়ে প্রাণ গেলো ১ বছরের শিশু আজিমের

কবির হোসেন মিজি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় খাট থেকে নিচে পড়ে আজিম নামের এক বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে ওই উপজেলার শোশাইচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু আজিম ওই এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে।

স্বজনরা জানায় শনিবার দুপুরে আজিম হোসেন তাদের ঘরের শোবার খাটে খেলাধুলা করছিলো। সে খেলাধুলা করতে গিয়ে এক ফাঁকে খাট থেকে নিচের পাকা ফ্লোরে পড়ে যায়। শিশুটির ফুপু জানান সে খেলতে গিয়ে খাট থেকে উপুড় হয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হন। এতে সে অচেতন হয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখানে কর্মরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রায়হান মোহাম্মদ ওমর ফারুক জানান, শিশুটি খাট থেকে পাকা ফ্লোরে পড়ার কারণে তার ব্রেইনে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছে। পাকা ফ্লোরে প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান এই তিনি।

You might like