অবশেষে ফরিদগঞ্জ পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা কাটলো

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা  :
ফরিদগঞ্জ পৌর সভার ফরিদগঞ্জ– চান্দ্রা সড়কের বাজারের অংশে মার্কেন্টাইল ব্যাংকের সামনের অংশ কাদা- পানিতে সয়লাব দশা থেকে উত্তোরণ হলো। এ অংশে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধাতাসহ কাদা – পানিতে একাকার হয়ে পড়তো।

বিগত ২৮ জুলাই ২০২১ইং তারিখের অনলাইন পত্রিকা প্রিয় সময়ে “ ফরিদগঞ্জ পৌর সভার প্রধান সড়ক বেহাল ” শিরোনামে স্ব চিত্র সংবাদ ছাপানোর প্রেক্ষিতে সম্প্রতি ওঁই অংশে পৌর সভা ও জনস্বাস্থ্যের যৌথ উদ্যোগে ড্রেনের কাজ শুরু করায় জনদুর্ভোগ কাটলো।

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

প্রায় দু‘ কোটি টাকার ড্রেন নির্মাণ কাজ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর বাস্তায়ন করে চলছে। সড়কের এ অংশে রাস্তা সম্প্রসার করে ড্রেন নির্মাণে পৌর কর্র্তৃপক্ষ , জনস্বাস্থ্য প্রকৌশলী, স্থানীয় বাজার কমিটিসহ সংবাদ কর্মীদের অবধান থাকার কথা স্বীকার করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট এলাকার লোকজন জানায়। যার সুফল আমরা এখন ভোগ করতে চলছি।

কাজের ঠিকাদার রুহী দাস বনিকের পক্ষে ম্যানেজার মানিক বলেন, কাজের গুনগত মান যথাযথভাবেই বাস্তবায়ক করা হচ্ছে। কংক্রিট কিছুটা খারাপ পড়ায় মেয়র ও জন স্বস্থ্যের প্রকৌশীর উপস্থিতিতেই সে গুলো ড্রেনের মাটির নীচে ফেলে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : জেনে নিন যৌন রোগের লক্ষণ ও প্রতিকার

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন জানান, এ ড্রেন নির্মাণের ফলে সড়কের ওঁই অংশে জলাবদ্ধাতা দুরীকরণসহ সাধারণের চলাচলে স্বাচ্ছন্দতা বোধ করতে পারছে। কাজের বিষয়ে বলেন, কাজের গুনগত মান ঠিক রেখেই ড্রেনের কাজ করা হচ্ছে। কিছু সুবিধাভোগীরা কাজের সমালোচনা করতেই পারে। কাজের সিডিউল মোতাবেক শতভাগ সঠিকভাবেই কাজটি চলছে।

এ বিষয়ে পৌরসভার প্যানেল মেয়র আ: মন্নান পরান জানান, সড়কের এ অংশ দির্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকার পর পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর প্রচেষ্টায় ও জনস্বাস্থ্য প্রকৌশলীর সার্বিক তরাদকীতে ডেন নির্মাণ কাজ চলছে। উপজেলার প্রায় অর্ধেক জনগোষ্টি এ পথ ব্যবহার করে যাতায়াত করে থাকে। ফলে এ বৃহৎ জনগোষ্ঠীর যাতায়াতে ভোগান্তির অবসান হলো।

You might like