ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এমপিকে নিয়ে প্রশ্ন !

মো. মহিউদ্দিন,ফরিদগঞ্জ সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভা আগামী ২ও ৩ অক্টোবর চাঁদপুর আওয়ামীলীগের বর্ধিত সভা ও প্রতিনিধি সভা এবং ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বুধবার (২২সেপ্টেম্বর ) বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র মো: আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু সাহেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা এডভোকেট মো: জাহেদুল ইসলাম রোমান, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মাহফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: নজির আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৫ নং রূপসা ইউনিয়ন পরিষদ চেয়রম্যান মো: ফারুক হোসেন ফারুকী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাংবাদিক মো: আবু তালেব সর্দার , সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সেলর মো: মুজিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: সবর আলী।

সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

এ সময় বক্তারা সকলে একমত পোষণ করে বলেন, বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান উপজেলা আওয়ামীলীগের সাথে কোন ধরনের যোগাযোগ না রেখে নব্য ও হাই ব্রীড আওয়ামীলীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে সাংগঠনিক শৃংখলা ভঙ্গ করে চলছেন। তাছাড়া নিজ সন্ত্রাসী ও আমাদের দলীয় সন্ত্রাসীদের দিয়ে উপজেলা আওয়ামীলীগে সাথে যোগাযোগ না করে সংগঠনকে ধংসের পাঁয়তারা করছেন।

এ বিষয়ে উপস্থিত সকলে সমস্বরে এ সিদ্ধান্তে উপনিত হন যে, আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রীর জন্ম বাষির্কী পালন উপলক্ষ্যে চাঁদপুরে গিয়ে আমরা সংসদ সদস্যের বিরুদ্ধে লিখিত ও মৌখিকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করবো।

নেতারা আরোও বলেন, সংসদ সদস্য প্রত্যেকটি ইউনিয়ন কিসের প্রতিনিধি দিয়ে পরিচালনা করে আসছেন। যেখানে উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বৈধ ও নিয়মিত কমিটি বহাল রয়েছে, সেখানে এমপি প্রতিনিধি ব্যবস্থা চালু করলো কেন?

এমন প্রশ্ন তুলছেন নেতৃবৃন্দ। আমরা এ ধরণের অসাংগঠনিক ও সংগঠনের শৃংখলা বঙ্গের গুরুতর অভিযোগ তোলবো কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

You might like