

নিউজ ডেস্ক :
ভারতের মেঘালয় রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নোংচ্রামে রিংদি নদীতে পড়েছে। এতে চালকসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেঘালয় পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাত ১২টা নাগাদ মেঘালয়ের নোংচ্রামে রিংদি নদীতে যাত্রীবোঝাই বাসটি পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় উদ্ধারকারী দল। নদীতে চার যাত্রীর মৃতদেহ ভাসতে দেখা যায়। বাকি দুই যাত্রীর মৃতদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়।
হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। কী ভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও জানতে পারা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। তাই বাসটি নদীতে গিয়ে পড়ে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা
আরো পড়ুন : মলদ্বার দিয়ে রক্ত পড়ার হোমিও চিকিৎসা










