

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
ঢাকাÑচাঁদপুর নদী পথে রাতের লঞ্চ যোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাতে ল²ীপুর জেলার রায়পুর উপজেলার ১০ নং রায়পুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে নাঈম (১৫) কে সিগারেটের ধোঁয়া দিয়ে অজ্ঞান করে নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও লঞ্চঘাটে ব্যটারী চালিত অটো রিক্সার ব্যাটারী চুরির ঘটনাও ঘটেছে।
ঘটনার শিকার কিশোর নাঈম ফরিদগঞ্জে পৌঁছালে ইত্তেফাক প্রতিবেদককে জানান, আমি ঢাকায় টাইলস মেস্ত্রীর কাজ করি। মঙ্গলবার বাড়িতে আসার জন্য ঢাকা সদরঘাট থেকে আব এ জমজম লঞ্চে উঠি। লঞ্চে আমার পাশের লোকজন সিগারেট জ¦ালিয়ে ধুমপান করেছিলো। সিগারেটের ধোঁয়া আমার নাকে আসার পর পরই আমি অজ্ঞান হয়ে পড়ি, এরই ফাঁকে আমার সাথে থাকা সাড়ে ৪ হাজার টাকা ওরা নিয়ে গেছে। আমি আর কিছুই বলতে পারবো না।

পরবর্তিতে সিএনজি চালক ভাই আমাকে লঞ্চ থেকে উদ্ধার করে আমার গ্রামের বাড়ীর উদ্দেশ্যে নিয়ে আসে।
কিশোর নাইমকে উদ্ধারকারী সিএনজি চালক মো. ইকবাল গাজী (০১৭৭২১৬০১১৪) জানায়, আমরা তাকে লঞ্চে পড়ে থাকতে দেখে নৌ-পুলিশের কাছে নিয়ে যাই। সেখানে একজন পুলিশ কনেস্টবল রয়েছে। বাকি পুলিশ সদস্যরা ঘুমিয়ে থাকায় তখন উপায় না পেয়ে আমি আমার সিএনজিতে নিয়ে ফরিদগঞ্জ হয়ে তার বাড়ি ল²ীপুর জেলাধীন রায়পুর উপজেলায় নিয়ে ভুক্তভোগীর পরিবারের লোকজনের হাতে তুলে দিয়েছি।
সিএনজি চালক নৌ-পুলিশের দায়িত্বে অবহেলার কথা জানিয়ে বলেন, মঙ্গলবার ভোর রাতে চাঁদপুর লঞ্চঘাঁট থেকে ১০ টি ব্যাটারী চালিত অটো রিক্সার ব্যাটারী চুরি হয়ে যায়। পরবর্তিতে আমরা ৫টি ব্যাটারী খোঁজাখুজি করে ওই স্থানে বিভিন্ন ভাবে পেলেও বাকি ৫ টির কোন সন্ধান পাওয়া যায়নি।
অজ্ঞানপাটি চক্রের খপ্পরে শিকার ভুক্তভোগীর নানা মোক্তার চেীধুরী মোবাইল ফোনে এ প্রতিনিধিকে নাতি নাঈমকে বুঝে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সিএনজি চালককে ভাড়া দিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করার কথা জানিয়েছেন।
সচেতন লোকজন জানায়, নৌ- পুলিশ ও থানা পুলিশের দায়িত্বে অবহেলা এ ধরণের কর্মকান্ডের জন্য অনেটাই দায়ি। পুলিশের কাছে আরোও সচেতনতার সাথে দায়িত্ব পালনের আশা প্রত্যাশা করেন ভূক্তভোগীরা ।
এ বিষয়ে নৌ পুলিশের ওসিকে ফোন দিয়ে মোবাইল ফোনে না পেয়ে ডিউটি অফিসারকে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়ায় অবশেষে নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন শিকদারের সাথে কথা হলে তিনি জানান, আমি এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরোও জানান, ব্যাটারী চুরির বিষয়ে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা







