ফরিদগঞ্জে ইলেকট্রিক শক দিয়ে নির্বিচারে মাছ শিকারের ফাঁদে পড়ে আহত ১

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
ফরিদগঞ্জে ইলিকট্রিক শক দিযে নির্বিচারে মাছ শিকারের ফাঁদে পড়ে দু‘সন্তানের জনক ইদ্রিস নামে এক ব্যক্তি আহত হয়েছে।

ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের প্রবণতা বেড়েই চলছে। উপজেলার উত্তরাঞ্চল ৪নং সুবিদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুরপুর, উটতলী, বিভিন্ন এলাকায় ডাকাতিয়া নদীতে ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে অবৈধ পন্থায় মাছ শিকারের প্রবনতা বৃদ্ধি পাশাপাশি দুর্ঘটনার আশংকাও বেড়ে চলছে।

ফরিদগঞ্জের সর্বত্র বেলায় জাল , রিং জাল, পাতা জাল, ধর্ম জাল, কারেন্ট জাল দিয়ে ১৮ কিলো ডাকাতিয়া নদীনহ খাল-বিলে নির্বিচারে দেশীয় প্রজাতির মাছ ও মাছের পোনা নিধন করা হচ্ছে। কার্যকর পদক্ষেপের অভাবে বেপোরোয়া হয়ে উঠেছে মাছ শিকারীরা।

বুধবারে উপজেলা মৎস্য কর্মকর্তকে অবহিত করলে , একটি অভিযান পরিচালনা করে ডাকাতিয়া নদীতে রিং জাল /পাতা জাল দিয়ে মাছ নিধনের সময় প্রায় লক্ষাধিক টাকার জাল জব্দ করেছে বলে মৎস্য কর্মকর্তা ফারহারা আকতার রুমা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২৪ ভোল্টের ব্যাটারি চার্জ দিয়ে ইনর্ভাটার মিশিনের মাধ্যমে ডিসিকে এসিতে রুপান্তর করা হয়। পবর্তিতে পানিতে নেগেটিভ আর লাঠির সাথে জাল বেঁধে ওই লাঠির মাথায় বিদ্যুতের পজেটিভ লাইনটি দিয়ে পানিতে প্রবেশ করানো হয়।

এতে চারপাশের প্রায় ১৫-২০ ফিট পানি বিদ্যুতায়িত হয়ে ওই স্থানে থাকা জলজ প্রানিসহ সকল মাছ মারা যায়। আর এভাবেই বিলুপ্ত হচ্ছে নদীর দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ।

দুর্ঘটনার শিকার ইদ্রিস বেপারী জানান, আমি পানিতে ডুব দিলে তাদের নিয়ন্ত্রিত কারেন্টের আওতায় চলে যাই, এসময় ইলেকট্রিক শক শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে দূরে গিয়ে কূলে ভেসে উঠি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করে।

সেখানে ৪দিন প্রাথমিক চিকিৎসা শেষে আমাকে ৩ মাসের চিকিৎসা দিয়ে রিলিজ দিয়েছে চিকিৎসক।

ইউপি সদস্য রুহুল আমিন মুন্সি জানান, অনেকদিন ধরে মাছ শিকার চলছে ওরা। তারা আমাদের বারণ কোনভাবেই মানছেনা। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা জানান, ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে এভাবে সরাসরি মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। অনতি বিলম্বে অভিযানে পরিচালনা করে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আরো পড়ুন : হাঁপানির চিকিৎসা

আরো পড়ুন : অর্শ বা পাইলস হলে কী করবেন ?

আরো পড়ুন : অ্যালার্জি দূর করবে ৫টি খাবার

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

আরো পড়ুন : মলদ্বার দিয়ে রক্ত পড়ার হোমিও চিকিৎসা

You might like