সুনামগঞ্জ জেলায় আ. লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক :

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগের আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।‌

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুরে আব্দুল হেকিম, ছাতকে রঞ্জন কুমার দাস, কালারুকতে অদুদ আলম, খুরমা উত্তরে বিল্লাল আহমদ, চরমহল্লাতে কদর মিয়া, খুরমা দক্ষিণে আব্দুল মছব্বির, জাউয়াবাজারে নুরুল ইসলাম, দোলারবাজারে সায়েস্তা মিয়া, গোবিন্দগঞ্জ সৈদেরগাওতে সুন্দর আলী, ছৈলা আফজালাবাদে গয়াছ আহমদ। দোয়ারাবাজার উপজেলার মান্নারগাওতে অসিত কুমার দাস, পান্ডার গাঁওতে আব্দুল ওয়াহিদ, দোহালিয়াতে আনোয়ার মিয়া আনু, লক্ষ্মীপুরে আব্দুল কাদির, বোগলাবাজারে মোহাম্মদ মিলন খান, সুরমাতে এম, এ, হালিম বীর প্রতীক, বাংলাবাজারে মানিক মিয়া, নরসিংপুরে নুর উদ্দিন আহমদ, দোয়ারাবাজারে আব্দুল হামিদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like