অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মাস্ক বিতরণ ও পূজামন্ডপ পরিদর্শন

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)র‘ আওতায় মাধ্যমিক ও উচচ মাধ্যািমক পর্যায়ে বুধবার দুপুরে পরিষদের হল রুমে ১০৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশ্রাফি , একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মিজানুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হবে।

এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, যুবলীগ নেতা আকবর হোসেন মনির, স্বেচ্ছা সেবক লীগ নেতা এমরান হোসেন আমিন, পৌর যুবলীগের সেক্রেটারী এস এম সোহেল রানা, পৌর যুবলীগ নেতা শাহাজাহান, পৌর যুবলীগের মিলন, জাকির হোসেন, আরিফ , অনুষ্ঠানে স্কুল ও কলেজ ও মাদ্রাসার প্রধানগণ।

পরে ৩নং সুবিদপুওে একটি বর্ধিত সভায় অংশ নেন। পরিশেষে উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

ধর্মীয় অনুশাসন মেনে সকল অশুভর ধ্বংস ও শুভর বিকাশ কামনা করে ধর্মীয় সম্প্রীতি অটুট রেখেই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলে এক ও অভিন্ন হয়ে কাজ করার উদাত্ত অহবান জানান।

উপজেলাবাসীর সার্বিক কল্যাণে সকল ভেদাভেদ ভুলে উন্নয়নমূলক কর্মকান্ডে সকলের প্রচেষ্টা অব্যাহত রেখে টেকসই ও মজবুত গুণগত মানসম্পন্ন কাজ করার দায়িত্ব পালন করারও আহবান জানান। তাছাড়া রাজনৈতিক ও সামাজিক শৃংখলা রক্ষায় এগিয়ে আসতে হবে বলে জানান।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

You might like