

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে এক সৌদিআরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার সময় উপজেলার কেরোয়া ইউপির মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজির বাড়িতে এঘটনা ঘটে।

এ ঘটনায় মো. আজাদ নামে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার মধ্য কেরোয়া গ্রামের প্রবাসী রিয়েল মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে।
গত বছরের একই বাড়িতে সেপ্টেম্বর মাসেও একবার ডাকাতির চেষ্টা করা হয়েছিলো। এঘটনায় ইউপি চেয়ারম্যান ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
প্রবাসি রিয়েল মিয়াজী বাবা হানিফ মিয়াজি (৬৫) বলেন, বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। বারান্দার গ্রীল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভিতর এসে ৩টি কক্ষে ঢুকে অস্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।
এসময় বাধা দিলে এক গৃহবধুকে আহত করেছে।
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
এঘটনায় প্রবাসীর বাবা হানিফ মিয়াজি বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়েরর প্রস্তুতি নিয়েছেন।।
রায়পুর থানার এসআই ও কেরোয়া ইউপির বিট পুলিশিংয়ে কর্তব্যরত মোঃ জাহাঙ্গির আলম জানান, ডাকাতি হওয়া বাড়ি আমি পরিদর্শন করেছি। আমরা চেষ্টা করছি ডাকাতদের আটক ও লন্ঠিত মালামাল উদ্ধার করতে। এঘটনায় মোঃ আজাদ নামের এক যুবকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা







