আমার ইউনিয়নের জনগণ পাশে আছে, নৌকা পেলে নির্বাচন করবো : কাদের মোল্লা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে চমক দেখিয়ে আসছেন চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি আবদুল কাদের মোল্লা।

গত ১৩ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃনমূল থেকে প্রস্তাব আসে আ. কাদের মোল্লার নাম।

সেই আলোকে সন্মান জানিয়ে তিনি তাৎক্ষনিক প্রতিক্রিয়া সাংবাদিকদের সামনে বলেন, আমার ইউনিয়ন জনগন ও দলীয় কর্মীরা পাশে আছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীক পেলে নির্বাচন করবো, আর না হয় যাকেই এ প্রতীক দেয় আমি অতিতের ন্যায়ে চীফ এজেন্ট হিসাবে কাজ করে যাবো। আমার দল আওয়ামী লীগের গঠনতন্ত্রের বাহিরে কোন দিন রাজনীতি করিনি, নৌকার পক্ষে সব সময় কাজ করেছিলাম, আছি এবং থাকবো।

জানা যায়, আবদুল কাদের মোল্লা সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর মোল্লা বাড়ীর মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি ছোট বেলা থেকে আওয়ামী লীগের রাজনীতিতে মিছিল, মিটিংসহ নির্বাচনী কাজে অংশগ্রহন করে আসছেন।

সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন বলে জানা যায়।

আবদুল কাদের মোল্লা বলেন, ১৯৯৬ সালে ততকালীন প্রহসনের নির্বাচনে প্রতিরোধে কাজ করেছি। ২০০১ সালে বিএনপি জামায়াতের দেওয়া মিথ্যা মামলা ও ভাংচুরের স্বীকার নির্যাতিত নেতাদের পাশে থেকে কাজ করেছি এবং নিজ অর্থ এখন পর্যন্ত ব্যায় করে আসছি।

সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে আমি কেন্দ্র কমিটির আহবায়কের দায়িত্বে ছিলাম। তাছাড়া অতিতের স্থানীয় নির্বাচনেও নিজ অর্থ ব্যায় করে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছি, ভবিষ্যৎকালেও এই ভাবে কাজ করে যেতে চাই।

সর্বশেষ দলের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসাবে জীবন বৃত্তান্ত দিয়েছি, দল তথা মনোয়ন বোর্ড যদি আমাকে নৌকা দেয় তাহলে নির্বাচন করবো, আর না হয় যেই প্রার্থী নৌকা প্রতীক পাক আমি তার হয়ে কাজ করবো।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like