রামপুরে নৌকার চেয়ারম্যান প্রার্থী আল মামুন পাটওয়ারীর মনোনয়নপত্র দাখিল

গাজী মোঃ মহসিন : আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রাথী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোঃ আল মামুন পাটওয়ারী।

 ১৭ অক্টোবর রবিবার দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচনী অফিসারে দায়িত্বে থাকা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নর জবাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আল মামুন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেই উন্নয়নের স্রোতধারায় রামপুর ইউনিয়নকে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে আগামী ১১ নভেম্বর রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে ইউনিয়নের সকল ভোটারদের প্রতি আহŸান জানানোর পাশাপাশি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন নৌকার মাঝি আল মামুন পাটওয়ারী।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সহ সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলাম, সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরন্নবী সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক অলি আহমেদ জসিম পাটওয়ারী, সদস্য মহিবুল্যাহ পাটওয়ারী সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like