

গাজী মোঃ মহসিন : আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
১৭ অক্টোবর রবিবার দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলা নির্বাচনী অফিসারে দায়িত্বে থাকা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সহ-সভাপতি শাহিদুল আলম মাহফুজ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান পাটওয়ারী, জহিরুল হক লালু মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার, সদস্য সফিকুর রহমান, মতিন মিয়াজী, জামাল খান, হুমায়ুন খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল হেলাল ইনু, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক সেলিম পাটওয়ারী সিফাত, সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়







