কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জের কোরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে শিক্ষক রাজিব দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম রিপন বলেন, স্কুলটি এ এলাকার নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

তিনি আরো বলেন, স্কুলটির উন্নয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও আমি নিজে যৌথভাবে সাধ্যমত চেষ্টা করে বরাদ্দ দিয়েছে।

উল্লেখ্য ২শত আট পিছ ডেউটিন ও ২ লাখ টাকা দিয়ে স্কুলের সমস্যা নিরসন করতে পেরে আমি আনন্দিত। আগামীতে স্কুরটির সার্বিক উন্নয়নে শিক্ষামন্ত্রীর সাথে রোমান ভাইকে আলোচনা করে প্রয়োজনীয় কাজগুলো সমাধান করার কথা বলবো। আমি আশাবাদি স্কুলটি উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনে সক্ষম হবে।

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

স্কুলের সার্বিক দিক তুলে বক্তব্য রাখেন, ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সেলর মো: আমিন মিজি, সাবেক কাউন্সেলর শাহজালাল , বিএনপি নেতা নজরুল ইসলাম পাটওয়ারী নজু , তোফায়েল হোসেন মোর্শেদ তপাদার , সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক দিপক কুমার রাউত, কেরোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. ইসমাইল হোসেন ( খোকা) , ছাত্রলীগ নেতা মো. রাব্বি হোসেন মিজি প্রমুখ।

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

বক্তারা স্কুলটির নামকরণের বিষয়ে আলোকপাত করেন, ম্যানেজিং কমিটির (এডহক) এর প্রথম বারের মতো সভাপতি প্রতিষ্ঠাতাদের বাহিরে দেওয়ার বিষয়ে স্পষ্টকরণের আলোচনা, স্কুলের মাঠ জলাবদ্ধাতার থেকে নিরসণে আনয়নে দৃষ্টি আকর্ষণ, অ্যাসাইনম্যান বিষয়ে টাকা না নেওয়ার বিষয়ে আলোপাক করা হয়, করোনা টিকা ও জন্ম নিবন্ধনের বিষয়ে দ্রæত ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে,স্কুলে বখাটেদের উৎপাতের বিষয়ে সভাপতি কথা উথ্যাপন করলে রাব্বিকে এ বিষয়ে দৃষ্টি রাখতেও বলা হয়েছে, পরীক্ষার্থীদের বিষয়ে শিক্ষকদের নয়, অভিভাবকদের প্রতি সন্তানদের পড়াশুনার উপর খেয়াল রাখতে গুরুত্বারোপ করা হয়েছে। স্কুল প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মরহুম মাও: এম এ মান্নানের বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়েছে।

বক্তারা উল্লেখিত দিকে আলোকপাত করে করণিয় ঠিক করার জন্য কমিটির সভাপতি , প্রধান শিক্ষক ও অন্যান্য দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহবান জানান। প্রায় আড়াইশতাধিক অভিভাবক , শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

You might like