ফরিদগঞ্জে লাশ উদ্ধার

মো: মহিউদ্দিন,ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ২নং বালিথুবা ইউনিয়নের সানকিসাইর পূর্ব সর্দার বাড়ির নূরুল ইসলামের ছেলে ওসমান গনী (২২) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনার বিবরণে মৃতওসমানের ভাই বিল্লাল হোসেন (৩৩) জানান, আমার ভাই নেশা করতো, ফলে মা, বাবাসহ পরিবারের সবাই তাকে বারণ করতো। এভাবেই চলতে থাকে বিবাহীত জীবনের ৪/৫ মাস। অবশেষে প্রতিদিনের ন্যায় বুধবার রাত সাড়ে ১০টা ১১টার দিকে বাড়িতে আসলে পরিবারের লোকজন তাকে কোথায় ছিল, এত রাতে ফেরার কারণ কি ?

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

এসব বলার পর সে নিজের কক্ষে গিয়ে শুয়ে পড়ে । রাতে স্ত্রী কুলছুমা বাথরুমে গেলে এ সুযোগে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। সে আরোও জানায় পোনে ২টার দিকে থানায় আসি আমরা দু‘জন লাশের সাথে। পুলিশ বলেছে লাশ পাহারা দিতে। তাই সারা রাত নির্ঘুম থেকে পাহারা দিয়ে আসছি। এখন কখন কিভাবে চাঁদপুর নিয়ে ময়না তদন্ত করবার পর বাড়ি ফেরবো সেটাই চিন্তা করছি।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আমরা ৫ ভাই ২ বোন, ওসমান সবার ছোট ও আদরের ছিল । ভাগ্যের পরিহাস সে নেশার জগতে গিয়ে এ অপমৃত্যুতে জীবন শেষ করলো। আমার পরিবার দুঃখ প্রকাশ ছাড়া আর কি করতে পারবো।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মো: শহিদ হোসেন জানান, একটি ইউডি মামলা নথিভূক্ত হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

You might like