শ্লোগান দিয়ে রাজনীতি হবে না, অ্যাকশান দিয়ে রাজনীতি হবে : মেজর রফিক

মিজানুর রহমান রানা :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর গ্রামে কুমিল্লার ঘটনায় একদল উচ্ছৃঙ্খল মানুষের ভাংচুরকৃত পূজামন্ডপ পরিদর্শন করলেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

আজ ২২ অক্টোবর ২০২১ খ্রি. (শুক্রবার) বিকেল ৪টায় তিনি রামপুর চৌধুরী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে করেছিলেন হানাদার বাহিনীর বিরুদ্ধে। হানাদার বাহিনী শুধু হিন্দু নয়, মুসলমানদেরকে হত্যা করেছে। আজ তাদের বংশধররা ফণা তুলে দাঁড়িয়েছে। এই সাপের বিষদাঁত ভেঙ্গে ফেলতে হবে। আমি ঢাকায় গিয়ে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। পুরো পরিস্থিতি তাঁর সামনে তুলে ধরবো। এবং আমি আপনাদেরকে আশ^স্ত করতে চাই এমন ব্যবস্থা নেবো, যাতে ওরা আর কখনও এমন কান্ড ঘটাতে না পারে। আমি চাই, আমাদের নেতাকর্মীরা হিন্দু-মুসলমান সহ সব জাতির সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করার সচেষ্ট হবে। মন্দির রক্ষা করতে হবে, মসজিদ রক্ষা করতে হবে, গীর্জা রক্ষা করতে হবে। এটা আমার কথা নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. এর নির্দেশ। যারা তাঁর নির্দেশ মানবে না, তারা সঠিক মুসলমান নয়। হাজীগঞ্জে গত দেড়শ’ বছরে যে ঘটনা ঘটেনি, আজকে কোন লোকগুলোর এতো সাহস হয়েছে, কে তাদের এ সাহস দিয়েছে, তা আমরা খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবো। শ্লোগান দিয়ে রাজনীতি হবে না, অ্যাকশান দিয়ে রাজনীতি হবে। যে ব্যক্তি জনগণের কল্যাণে দাঁড়াতে পারবে, তাদেরকে আমরা সহযোগিতা করবো। আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম আপনাদেরকে নিরাপদ রাখার জন্য। আমরা হয়তো আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই। ইনশাল্লাহ, ভবিষ্যতের প্রয়োজনে আমরা নিজেই ছুঁটে আসবো, কারো জন্য বসে থাকবো না। এ ব্যাপারে তদন্ত চলছে। আশা করছি সঠিক তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বনিক। বক্তব্যের আগে মেজর (অব.) রফিকুল ইসলামের কাছে সেদিনের ঘটনা তুলে ধরেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শ্যামল শীল, ক্ষতিগ্রস্তদের পক্ষে স্বপ্না রানী ও মঞ্জু রানী। হাজীগঞ্জ বাজারের ক্ষতিগ্রস্ত মন্দিরগুলোর বিষয়টি তুলে ধরেন শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া ও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের নেতৃবৃন্দ।

এ সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সদস্য আলহাজ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিকন, আওয়ামী লীগ নেতা ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মানিক, ৪নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা রতন. ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like