

জহিরুল ইসলাম জয় :
সাম্প্রতিক সময়ে চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ – জনতা সংঘর্ষে নিহত ও পূজামন্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার শ্রী শ্রী জিউর আখড়া ও মকিমাবাদ সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হয়েছে। যে কারণে দেশের মানুষ এ সরকারের প্রতি আস্তা হারাতে বসেছে। সরকার জনগনের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ তাই মৌলবাদীর তকমা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের মত পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

ঘটনার দিন যখন মিছিল হয় তখন পুলিশ কেন তার গয়েন্ধার মাধ্যমে এলাট হননি। পুলিশ প্রসাশন যদি তাদের দায়িত্ব পালন ও সজাগ থাকতো তা হলে লাশের মত এমন ঘটনার জন্ম হতোনা।
তিনি আরো বলেন, প্রকৃত দায়ী ব্যক্তিদের আড়াল করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে।
আমরা এখন সরকারে নাই তাই হিন্দু সম্প্রদায় এভাবে হামলার শিকার হচ্ছে। আমরা ক্ষমতায় থাকলে আমাদের নেতা কর্মীরা পাহারা দিয়েই এ মন্দিরগুলো রক্ষা করতে পারতো।
এ সময় নেতৃবৃন্দ পুজামন্ডপের ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন।
তার সফরসঙ্গী ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী ইয়ছিন রশীদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমেন্দ্র দাস অপু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপি নেতা দেবাশীষ রায় মধু, মোস্তফা খান সফরী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম পাটোয়ারি, বিএনপি নেতা আবু নাফের শাহ, নাজমুল আলম চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ







