সুবিদপুর পূর্ব ইউনিয়নে তৃণমূলের কর্মীরা জসীম উদ্দিনের হাতে নৌকা দেখতে চায়

জহিরুল ইসলাম জয়:
বর্তমান রাজনীতিতে হাইব্রিড আওয়ামী লীগের দখলে, যে কারণে তৃণমূল কর্মীদের তেমন একটা মূল্যায়ন হয় না বলে মনে করেন ত্যাগী নেতাকর্মীরা। চলমান এ রাজনীতিতে নেতা নির্বাচনে ব্যতিক্রম এক ইউনিয়ন হচ্ছে ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন।

যেখানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে হাইব্রিড বিত্তশালী নেতাদের পেছনে না ঘুরে পরিচ্ছন্ন কর্মীবান্ধব লোভ-লালসাহীন প্রকৃত আওয়ামী লীগের নেতার নাম বর্ধিত সভায় প্রস্তাব রাখে তৃণমূলের কর্মীরা।

জানা যায়, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচনে তৃণমূলের বর্ধিত সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সেখানে প্রার্থী হিসাবে একাধিক নেতার নাম আসে। তাদের মধ্যে প্রস্তাব ও সমর্থনকালে তৃণমূল কর্মীদের কন্ঠে আওয়াজ উঠে দীর্ঘদিনের কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা মো. জসীম উদ্দিনের নাম।

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনতলা গ্রামের মৃত হাজী ছায়েদ উল্ল্যাহ মাষ্টারের ছেলে জসীম উদ্দিন রাজনৈতিক জীবনে চাওয়া পাওয়াকে তেমন একটা দাম দেননি। ছাত্র রাজনীতি স্কুল, কলেজ ও ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ পর্যন্ত ছিলেন দায়িত্বশীল নেতৃত্বে। পরবর্তীতে সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে বর্তমান পর্যন্ত জেলা যুবলীগের সন্মানিত সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৯৪-৯৫ সালে খালেদা বিরোধী আন্দলন ও ১৯৯৬ সালের প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিহতের নেতৃত্ব দেন। সেই থেকে তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা ও স্থানীয় পরিষদ নির্বাচনে নৌকার চীফ এজেন্টের দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক দায়িত্ব পালন কালে বিএনপি জামায়াতের ক্ষমতাকালীন সময়ে বিভিন্ন হামলা, মামলা ও কারা নির্যাতনের স্বীকার হয়েছেন এই নেতা। আওয়ামী লীগের টানা ক্ষমতায় দলের কোন সুবিদা স্থানে ছিলেন না, তার পরেও বিভিন্ন রাজনৈতিক কর্মসৃচি থেকে শুরু করে সামাজিক সংঘঠনে নিজ অর্থ ব্যায় করে আসছেন বলে তৃনমূলের কর্মী ও সাধারন মানুষের মাঝে তিনি জনপ্রিয় নেতা হিসাবে বর্তমান অবস্থা ধরে রেখেছেন বলে জানা যায়।

তৃনমূল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আমির হোসেন, আব্বাস উদ্দিন, বাহার ও কাউসার পাটোওয়ারী জানান, উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করে আমরা আবারো বলতে চাই, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন যেন প্রকৃত, ত্যাগী, কর্মীবান্ধব নেতাকে দেওয়া হয়। সেই দৃষ্টিতে আমরা মনে করি চাঁদপুর জেলা যুবলীগের সদস্য ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সবার জনপ্রিয় নেতা জসীম উদ্দিনের হাতেই নৌকা মার্কা নিরাপদ থাকবে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. জসীম উদ্দিন বলেন, বিগত নির্বাচনেও নৌকা চেয়েছি, কিন্তু প্রতীক যে পেয়েছে তার জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করেছি। এবারের নির্বাচনেও নৌকা প্রতীকের প্রত্যাশী , আশাকরি তৃনমূলের মতামতের ভিত্তিতে দল আমাকে মূল্যায়ন করবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like