চাঁদপুরে বাংলাদেশ ব্যাংকের প্রনোদনা ঋণ প্রদান অনুষ্ঠান

সাইদ হোসেন অপু চৌধুরী :
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যুরো বাংলাদেশ চাঁদপুর সদর শাখার আয়োজনে প্রদত্ত প্রণোদনা ঋণ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। করোনাকালীন সময়ে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ১১ জনকে ৮ লাখ টাকার নগদ অর্থ প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, ব্যুরো বাংলাদেশের কার্যক্রমকে বিস্তৃত করতে এবং করোনাকালীন সময়ে তারা যে অসহায়দের পাশে আসে আছে তারই প্রমান আজকের এই অনুষ্ঠান। আশাকরি তারা ভালোভাবে ও সফলভাবে কাজ করবে এবং চাঁদপুরবাসীর পাশে থাকবে। তারা সরকারি নির্দেশনার মাধ্যমে কাজ করবে এবং সরকারে বিধিবিধান সুষ্ঠভাবে মেনে চলবে। বিশেষ করে ঋন দানের ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে তার প্রতিপালন করবে। ব্যুরো বাংলাদেশের কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

ঋণ প্রদান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যুরো বাংলাদেশের চাঁদপুর সদর শাখার জোনাল ম্যানেজার মো. শাহাদত হোসেন।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

আরো পড়ুন : মলদ্বার দিয়ে রক্ত পড়ার হোমিও চিকিৎসা

You might like