ফরিদগঞ্জের রামদাসেরবাগে তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার ভবন উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের অন্তরগত রামদাসের বাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসা ১ নভেম্বর সোমবার সকাল এগারোটায় নতুন ভবনের উদ্ধোধন ও দোয়া অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী কামাল উদ্দিন খানের সভাপতিত্বে, তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক ইয়াছিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু বলেন, যাদের প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। আমি এমন একটি মহতি সভায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতিষ্ঠানটির উন্নয়নে আমি আমার সাধ্যমত সহযোগিতা প্রদানের চেষ্টা অব্যাহত রাখবো।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রমজান আলী খান, মুফতি মাহবুবুর রহমান, আলহাজ্ব হযরত মাওলানা ইলিয়াছ ফরিদি, হযরত মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাচ্চু পাটোওয়ারী, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, আব্বাস উল্যাহ শেখ, আবু তাহের পাটোওয়ারী, মেম্বার আলী হায়দার উজ্জ্বল পাটোওয়ারী, সাবেক মেম্বার রুহুল আমিন গাজী, ব্যাংকার হানিফ রাজা, সাবেক রামদাসের বাগ আলিম মাদ্রাসার সভাপতি ডাঃ শামছুল ইসলাম, আলমগীর হোসেন পাটোওয়ারী, তরুণ সমাজ সেবক ও রাজনৈতিক নেতা পাবেল পাটোওয়ারী ।

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরোও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পাটোওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, মোস্তফা কামাল মুকুল,তাফাজ্জল পাটোওয়ারী, আবু হাসনাত নয়ন, সমাজ সেবক তাহের উল ইসলাম খান, আতিকুর রহমান পাটোওয়ারী মানিক, ইসলাম পাটোওয়ারী, হাফেজ জাহিদুল ইসলাম।প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ২০২০ইং-এ । প্রতিষ্ঠা লগ্ন থেকেই মান সম্মত শিক্ষায় নিয়োজিত রয়েছে।

ভবন উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনায় ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম।

বক্তারা প্রতিষ্ঠানটির মনোরম পরিবেশ ও পরিচালনা পর্ষদের ভূঁয়শী প্রশংসা করে বলেন, অত্র এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠানটির বিশেষ প্রয়োজন ছিল আর সেই প্রয়োজনকে উপলদ্ধি করে কিছু রুচিশীল সমাজ সেবকের এ উদ্যোগ সত্যি প্রশংসার দাবী রাখে। কোরান শিক্ষায় এ প্রতিষ্ঠানটিকে উপজেলার মডেল হিসাবে গড়ে তুলতে হবে। আমরা সকলেই এ প্রতিষ্ঠানের উন্নয়ণে স্ব স্ব স্থান থেকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

You might like