চাঁদপুরে আদালতে মামলার হাজিরা দিতে এসে হামলার স্বীকার ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর দায়রা জজ আদালতে গত ২৩ মে সোমবার মামলার হাজিরা দিতে এসে ঢাকার মেসার্স কালু শাহ্ ট্রেডার্স এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী আহসান কবিরকে হামলার স্বীকার হওয়ায় অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে ব্যবসায়ী আহসান কবির তার স্বাক্ষীদের নিরাপত্তায় ঘটনার দিন চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের চর রনবুলিয়া গ্রামের মৃত রহিম দয়ালের দুই ছেলে জুয়েল হোসেন ও মনির হোসেন, চাঁদপুর সদরের রামদাসদী গ্রামের আব্দুল মান্নান মিয়াজীর ছেলে নিশান মিয়াজী, সদর উপজেলার রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের সুজ্জত আলীর ছেলে ইদ্রিছ পোদ্দারসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আহসান কবির। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। বিবাদীদের সহিত আমার পূর্বে হইতে বিরোধ চলিয়া আসিতেছিল। গত ২৩ মে সোমবার দুপুর ১টার সময় বিবাদীদের দায়েরকৃত সিআর মামলা নং- ১৯৫/২২ (ফরিদগঞ্জ) এর স্বাক্ষ্য প্রদানের জন্য স্বাক্ষীগণসহ বিজ্ঞ আদালত, চাঁদপুরে হাজির হই। পরবর্তীতে উক্ত মামলা দায় হইতে আমি অব্যহতি পাই। ঘটনার তারিখ ও সময় আমি এবং স্বাক্ষীগণসহ চাঁদপুর আদালত হইতে আমার গাড়ী যোগে, যাহার নং- ঢাকা মেট্রো-গ ১৭-৮৮৫৩ বাহির হইলে ঘটনাস্থল চাঁদপুর সদর মডেল থানাধীন চেয়ারম্যানঘাট চাঁদপুর কোর্টের সামনে বিবাদীরাসহ আরো ৪/৫ বিবাদী মিলে আমার গাড়ীর সামনে আসিয়া পথরোধ করে। পরবর্তীতে বিবাদীরা আমাকে ও স্বাক্ষীগণকে গাড়ী হইতে নামাইয়া আনে এবং আমাদের সাথে বিবাদীদের কথা কাটাকাটি হইতে থাকে। এক পর্যায়ে বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হইয়া ধাক্কা দেওয়া শুরু করে। ঘটনাস্থলে পরিস্থিতি খারাপ দেখিলে আমিসহ স্বাক্ষীগণ বিবাদীদের কবল হইতে বাহির হইয়া ঘটনাস্থল ত্যাগ করি। আমরা ঘটনাস্থল ত্যাগ করার সময় বিবাদীরা প্রকাশ্য বলে উক্ত বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে আমি এবং স্বাক্ষীগণকে প্রাণনাশের হুমকি ধমকি প্রদর্শন করে। বিবাদীদের এহেন কর্মকাণ্ডে আমার এবং স্বাক্ষীগণের যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী ব্যবসায়ী আহসান কবির বলেন, আমার পূর্বের মামলার চাঁদপুর কোর্টে হাজিরা দিতে গেলে আদালত এই মামলার আমাদের জামিন মঞ্জুর করেন। হাজিরা শেষে দুপুর ১টার দিকে আমার ব্যবহৃত গাড়ী ও আমার আইনজীবী এ্যাড. হুমায়ুন কবির সুমনের অফিসের সামনে রেখে স্বাক্ষীদের নিয়ে কোর্টের বাহিরে কিছুদূরে গেলে কিছুক্ষণ পর আমার ৭৫ লাখ টাকা মূল্যের গাড়ীটিকে ঘিরে ফেলেন ৮-১০ জনের একটি বাহিনী। এমন সংবাদ গাড়ী চালক আমাকে মোবাইলে জানালে আমি আমার আইনজীবী এ্যাড. হুমায়ুন কবির সুমনকে জানালে তিনি নিচে নেমে তাদের সাথে কথা বলেন এবং আমরা আসলে আমাদের সাথেও বিবাদীরা খারাপ আচরন করতে থাকলে এক পর্যায়ে আমার আইনজীবী তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আমাদেরকে আটক করে হেনস্থা করা সবাই স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, আমার সাথে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিন যাবত চলতেছে।

কামরুল হাসান রিপনের ইন্দনেই বিবাদীরা আমার সাথে এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমার বিরুদ্ধে অন্য একটি চলমান মামলার হাজিরা দিতে গিয়ে এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। আমার সম্মানহানী ও নিরাপত্তার কথা চিন্তা করে এমন ঘটনায় থানার পাশাপাশি খুব সহসাই চাঁদপুর কোর্টেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মামলার প্রথম স্বাক্ষী মোঃ নুর নবী সোহেল জানান, আমার জেঠাত ভাই মামলা হাজিরা দিতে আসলে,তিনি আমাকে ফোন করে বলেন তার গাড়ি কিছু লোক আটকিয়ে রেখেছে ও তাকে অপহরেনের চেষ্টা করছে তখন আমি তাৎক্ষণিক শহরে থাকাতে ছুটে গিয়ে দেখি কিছু উৎশৃংখল যুবকরা গাড়ি ঘিরে রেখেছে এবং উচ্চ বাক্য করছে সাথে সাথে তার আইনজীবী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।।
এই ব্যাপারে মালার একজন আসামী ইদ্রিছ পোদ্দারের সাথে কথা হলে তিনি বলেন উক্ত ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এখানে জড়ানো হয়েছে। ঐ দিন আমি ঘঠনাস্থলে ছিলাম না।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলিম (মজিব) জানান, উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু একটা হয়েছে বিধায় বাদী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might like