ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে ৩ যুবক আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতিবন্ধী এক তরুনীকে ধর্ষনের দায়ে ৩ যুবককে থানা পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে শাহিন (২২), সুজন (১৯) ও শাক্কু মিয়া (১৮) কে আটক করেছে।

প্রতিবন্ধী তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, গত ২০ মে‘ পূর্ববড়ালীতে হারুন মিয়ার গোয়াল ঘরে মেয়েটিকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। মেয়েটির মা মেয়েটির পরিস্থিতি লক্ষ্যকরে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদ হোসেন জানান, ২৪ মে‘ মেয়েটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ৩ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করায় ধর্ষণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

You might like