মৈশাদী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩অর্থ বছরে প্রায় এক কোটি টাকা বাজেট ঘোষণা

গাজী মো. মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চলতি বছরের অর্থাৎ ২০২২-২০২৩অর্থ বছরের প্রায় এক কোটি টাকা বাজেট ঘোষনা করা হয়েছে।

গতকাল ৩১মে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ ডিজিটাল কক্ষে সম্মানীত অতিথিবৃন্দের উপস্থিতিতে ৯৯ লক্ষ ২৭ হাজার টাকার বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। আর বাজেটে সর্বোমোট ব্যয়ও ধরা হয়েছে ৯৯ লক্ষ২৭ হাজার টাকা। অর্থাৎ উক্ত বাজেটে উদ্বৃত্ত নেই।

ইউপি সচিব শ্রী শংকর আচার্য্যের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইকবাল মৃধা, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড সদস্য রহিমা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড সদস্য লিলুফা আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য জাহেদা বেগম, ১নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব খান, ২নং ওয়ার্ড সদস্য মোঃ রাজু বেপারী, ৩নং ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মানিক গাজী, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ খোকন বেপারী, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ শরীফ সর্দার, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আল আমিন খান উজ্জ্বল, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ ফারুক সরকার সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক ও এলাকার সূধীজন।

You might like