

মজিবুর রহমান রনি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন শনিবার বিকাল সাড়ে ৪টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বালুর মাঠ থেকে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পূর্ব বাজার ব্রীজ প্রদক্ষিণ শেষে বিশ^রোড পশ্চিম বাজার মুজিব চত্ত¡র ঘুরে বালুর মাঠে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী। আলোচনা সভায় বক্তবৗ রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল চন্দ সাহা, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মজুমদার, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম মীর, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন গাজী, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শুকুর আলম শুভসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







