‘পরিবেশ রক্ষায় সচেতনতা ও নাগরিক অংশগ্রহন বেশি প্রয়োজন’

কবির হোসেন মিজি :

“একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন রোববার সকালে পরিবেশ মন্ত্রণালয়ের অধীনস্থ চাঁদপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ দিবসটি উদযাপন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি তার বক্তব্যে বলেন,পরিবেশ দূষণের ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, অনেক দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে। আগের দিনে গ্রামে অঞ্চলের বিল ঝিলে যেসব দেশীয় মাছ পাওয়া যেতো, এখন আর তা নেই বললেই চলে। কারন পরিবেশ রক্ষা না করার কারনে সেইসব পুকুর, বিল ঝিল দূষণ হচ্ছে। এজন্য মাছসহ ও অন্যান্য অনেক প্রজাতি বিলুপ্তির প্রধান কারণ হলো, আমাদের যে ধরনের পরিবেশ প্রয়োজন সে পরিবেশ বর্তমানে নেই। যত্রতত্র ময়লা আবর্জনা, ফেলার কারনে পরিবেশ অনেক দূষিত হয়ে থাকে। এসবের ক্ষেত্রে আমাদেরকেই আগামী দিনের পরিবেশ রক্ষায় আরো সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় নাগরিক অংশগ্রহন বেশি প্রয়োজন। তাই পরিবেশ রক্ষায় নাগরিকদের অংশগ্রহন করতে হবে। যে কোনো কাজ একার চেয়ে দশ জনে মিলে করলে অনেক ভালো হয়।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় যেসব বিধিমালা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। শুধু মোবাইল কোট দিয়ে, ভাম্যমান আদালত বসিয়ে প্রশাসনের একার পক্ষে পরিপূর্ণ পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। এর জন্য সকলকে কাজ করতে হবে। আমাদের সচেতনতা দরকার। আপনাদের মনে রাখতে হবে যে, আপনি প্রকৃতি থেকে যতটুকু নিচ্ছেন ঠিক ততটুকুই ফেরত দিতে হবে।
এজন্য একটি গাছ কাটলে ৫ টি গাছ লাগাতে হবে। আজকের এই পরিবেশ দিবসে আসুন আমরা সবাই সচেতন হই। পরিবেশ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালী শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন,কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা মোশারফ হোসেন।

You might like