

স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর অর্থ লেনদেনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নগরীজুড়ে বেশ শোরগোল সৃষ্ঠি হয়েছে।
দুই মিনিট পয়ত্রিশ সেকেন্ডের একটি অডিওতে নগরীর ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম খানকে বলতে শোনা যায় অর্থ লেননেদের ঘটনা।

এ সময় সেলিম খান বলেন, সময় হলে তাদের দলীয় লোকদের অত্যাচারে পালিয়ে যাবে প্রতিপক্ষের লোকজন। এ সময় মাসুম সাহাব আলী, মুক্ত, শাহআলম ও মনোয়ার ঐক্য করে দেবো। এ সময় কিছু অশ্লীল বাক্য বিনিময় হয়। এ সময় কাউন্সিলর প্রার্থী সেলিম খানকে টাকা নিয়ে যাওয়ার কথা বলতে শোনা যায়।
বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী সেলিম খান বলেন, এটি ঈদের সময়ের ঘটনা। তখন ৩৬ জন কাউন্সিলরের যে পরিমান বরাদ্দ এসেছিলো, সেই বরাদ্দের টাকা বিতরণ নিয়ে এই কথাবার্তা হয়েছে।







