

জাহাঙ্গীর আলম ইমরুল :
আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি বলেছেন বিএনপি এদেশের ইতিমধ্যে নানান সময়ে নানান কথা সকাল এক কথা বিকেলে এক কথা । এধরনের মিথ্যাচার করতে করতে মানুষের কাছে প্রতারক দল হিসেবে চিহ্নিত হয়েছে।

বিএনপির নির্বাচনে অংশনেয়া নিয়ে সমালোচনা করে হানিফ বলেন- তারা বলে নির্বাচনে অংশ নিবে না। বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় প্রতীক বাদ দিয়েই নিচ্ছে। আসলে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য কিছুই নেই। হাওয়া ভবন বানিয়ে আওয়ামীলীগের ওপর আত্যাচার করেছিলো। দেশের জন্য একটা কাজ করেছে কর্মকান্ড করেছে দেখাতে পারেনা। বিএনপি এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট।
কুমিল্লা সিটিকর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ জয়ের ব্যাপারে কত আশাবাদী প্রশ্নে আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল হানিফ বলেন-যেকোন নির্বাচনেই আওয়ামীলীগ জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা বুড়িচং উপজেলার ডুবাইচর এলাকার নূর মহল হোটেলে আওয়ামীলীগের কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন এনির্বাচনে জনতার মেয়র প্রার্থী টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু ৯ জুন ১৩নং ওয়ার্ডের তালতলা চৌমহনী হতে গণসংযোগ শুরু করেন দুপুরে ১৪নং ওয়ার্ড থিরা পুকুরপাড় হতে গণসংযোগ করেন। পরে বিকেলে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

নিজাম উদ্দিন কায়সার বৃহস্পতিবার কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ড তেলিকোনা চৌমুহনী পার্কের সামনে থেকে গণসংযোগ শুরু করেন, বিকালে ২৫নং ওয়ার্ড ডুমুরিয়া মজুমদার বাড়ী উঠান বৈঠক ও শাসনগাছা ও আলেখারচর এলাকায় গণসংযোগ করেন।
নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত রাতে কয়েকটি উঠান বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।







