

সাইদ হোসেন অপু চৌধুরী :
আগামীকাল ২০ শে জুন সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আউটার স্টেডিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের উদ্যোগে মাসব্যাপী “পুনাক শিল্প ও পণ্য মেলা-২০২২” এর উদ্বোধন হবে। মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, কামরুল হাসান, পুলিশ সুপার, মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) চাঁদপুরসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উক্ত মেলায় প্রায় শতাধিক স্টল থাকছে। মেলায় উপস্থিত দর্শনাথীদের জন্য দেশী ও বিদেশী আকর্ষণীয় ঐতিহ্যবাহী নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক ও প্রসাধনী বিক্রয় করা হবে এবং শিশুদের জন্য বিনোদনমূলক উপকরণের উদ্যোগসহ বিভিন্ন ধরনের বাহারি খাবারের স্টল থাকবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলার প্রাঙ্গণে দেশের নামকরা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রসহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।







