গাজীপুরে খাবার কেনার কথা বলে দুই শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

ডেক্স রিপোর্টঃ

গাজীপুরে দুই শিশুকে নিয়ে এক মা শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা এক শিশুকে উদ্ধার করলেও বাকি দুইজনের কোনো খোঁজ এখনও মেলেনি। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৯ জুন) দুপুরে জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের বরামা সেতু এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নদীতে ঝাঁপ দেওয়া ওই নারীর নাম আরিফা আক্তার (৪০)। তিনি কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের মো. আলী মুন্সির মেয়ে ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী।

তার সন্তানদের নাম তাহমিদা আক্তার (৯) ও মুর্শিদা আক্তার (৭)। এর মধ্যে তাহমিদাকে উদ্ধার করা গেছে।

আরিফার ভাই এমারত হোসেন জানান, ১০/১২ বছর আগে স্থানীয় আব্দুল মালেকের সঙ্গে বোনের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে।

You might like