পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান হাইমচর বড় পর্দায় দেখার আয়োজন

শরীফ মোঃ মাছুম বিল্লাহ :

দেশ-বিদেশের সব আলোচনা-সমালোচনা, ষড়যন্ত্র-কূটমন্ত্রের কড়া জবাব দিয়ে সাহস আর জাতীয় গৌরবের প্রতীক পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে উদ্বোধন অনুষ্ঠান হাইমচরে বড় পর্দায় দেখার আয়োজন করেছে হাইমচর উপজেলার তৃনমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগসহ অনন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ জুন) ১১টা ৫৮ মিনিটে ১৬ কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে রচিত হলো বাঙালির আরেক ইতিহাস। রোববার (২৬ জুন) থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে স্বপ্নের এ সেতু।

প্রধান অতিথির বক্তব্য শেষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি। এরপর থেকে উদ্বোধনী অনুষ্ঠানের ধারাবাহিক কার্যক্রম প্রজেক্টেরের মাধ্যমে বড় পর্দায় দেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল আলম লিটন, মোঃ নাজিউর রহমান, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মজিব উল্লাহ মানিক, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নওয়াব মোল্লা, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা এস এম সাজ্জাদ হোসেন রনি, হাইমচর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ বাবুল মৃধা, উপজেলা যুবলীগ নেতা মোঃ জুয়েল সিকদার, মোঃ কুসুম, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ রুবেল ভূইয়া, সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ উপজেলার জনসাধারণের একাংশ।

You might like