নূরুল‌্যাবাদে ৩য় ধাপের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করলেন চেয়ারম‌্যান

নওগাঁ প্রতিনিধি :

বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় নওগাঁর মান্দা উপ‌জেলার ১০ নং নূরুল‌্যাবাদ ইউ‌নিয়‌নেও শুরু হয়েছে তৃতীয় ধাপের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। ই‌নিয়নে ১ হাজার ৫৯৯ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হবে।

তারই ধারাবাহিকতায় র‌বিবার (03 জুলাই) নওগাঁর মান্দা উপ‌জেলার ১০ নং নূরুল‌্যাবাদ ইউ‌নিয়‌নে ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন ১০ নং নূরুল‌্যাবাদ ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান মোঃ ইয়া‌ছিন আলী প্রামা‌নিক উদ্বোধনকালে চেয়ারম‌্যান বলেন, সারা দেশের ন্যায় ১০ নং নূরুল‌্যাবাদ ই‌নিয়‌নে ১ হাজার ৫৯৯ জন ফ্যামিলি কার্ডধারী এই সুবিধা পাবেন। দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তারা যেন সূলভ মূল্যে এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের তৃতীয় ধাপে ৪০৫ টাকা প্যাকেজে ১১০ টাকা করে ২ লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা করে ২ কেজি মসুর ডাল ও ৫৫ টাকা করে ১ কেজি চিনি বিক্রি করা হবে।

এই কার্যক্রম যাতে সুন্দরভাবে বিতরণ করতে পারি সেজন্য তদারকি কমিটিতে স‌চিব,গ্রামপুলিশ ও সদস্য, জনপ্রতিনিধি ও একজন ট্যাগ অফিসার নিয়োজিত আছেন এবং পন্য বিক্শেরয় শেষ না হওয়া পর্যন্ত থাকবেন। আমি সকলের সা‌র্বিক সহযোগিতা কামনা করছি।

এছাড়া উপ‌স্থিত ছি‌লেন ইউপি সদস্য, ইউ‌পি স‌চিব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ট্যাগ অফিসার উপজেলা উপপ‌রিচালক কৃ‌ষি অফিসার মোঃ মা‌জেদুর রহমান, এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন।

You might like