

মালিকুজ্জামান কাকা :
যশোরের ভৈরব নদের কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগে সংহতি ও সমর্থন জানিয়েছেন অনেক সংগঠন ও সমাজপতিরা। এই উদ্দ্যেগে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় যশোরে যাত্রা করেছে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদ।
শুক্রবার ভৈরব নদ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ও করনীয় শীর্ষক মত বিনিময়ে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। চার সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি ঘোষিত হয়েছে। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় সামাজিক সংগঠন, নাগরিক সমাজ, তরুণ ও পরিবেশকর্মী সম্মিলিত অংশগ্রহণে পারস্পারিক মতবিনিময়ে এই কমিটির ঘোষনা হয়। এর কার্যপরিধি ও উদ্দেশ্য উপস্থাপন করা হয়। সকলের উন্মুক্ত আলোচনার পর সভার সভাপতি ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আহবায়ক কমিটি ঘোাষনা দেন।

আহবায়ক হয়েছেন ব্যবসায়ী জাভেদ আহমেদ সুমন। সদস্য সচিব হয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন যশোর জেলা শাখারর সাধারণ সম্পাদক শেখ রাকিবুর ইসলাম নয়ন। এ ছাড়াও ভৈরব নদের কচুরিপানা অপসারণে অন্যতম প্রধান উদ্যোক্তা ডাক্তার শেখ সাদিয়া মনোয়ারা উষা এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম যুগ্ম আহবায়ক হয়েছেন।মতবিনিময়ে অংশগ্রহনকারীরা বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। এরমধ্যে উল্লেরখ যোগ্য নদের বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা নিয়মিত পরিষ্কার এবং অপসারিত কচুরিপানা নির্দিষ্ট স্থানে ব্যবস্থাপনা। নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা, দখল ও ভরাট বন্ধ করা।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার আজিজুল হক মনি, যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠু, সিপিবি যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন,জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম পরিচালক আজিজুল হক, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দিপক রায়, কলেজ শিক্ষক তরিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাংবাদিক তৌহিদ মনি, পরিবেশ কর্মী শেখ আহসান উল্লাহ ময়না, মৎস চাষী জাহিদুর রহমান জাহিদ গোলদার, ডাক্তার আব্দুল্লাহ, অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, আবু সাঈদ আতিকুর রহমান, শাহ আলম,মঞ্জুরুল আহিসান রিপন।
নিজেদের আগামী উদ্যোগ নিয়ে জাভেদ আহমেদ সুমন জানান,ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের উদ্যোক্তারা মনে করছেন শুধু ব্যক্তিগত প্রচেষ্টা নয়, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ, তরুণ ও পরিবেশকর্মীর সম্মিলিত অংশগ্রহণে ভৈরব নদ কচুরিপানামুক্ত ও প্রবহমান রাখা সম্ভব।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রি.














