শিবচরে আনসার ও ভিডিপি কার্যালয়ের বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

মোঃ হানিফ মোল্লা, শিবচর(মাদারিপুর) প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ উদ্বোধন করেছেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা দপ্তরের নির্দেশনায় শিবচর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সকাল ৯ ঘটিকায় শিবচর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে’র নেতৃত্বে শিবচর উপজেলা কার্যলয়ে গাছের চারা রোপণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আনসার কোম্পানি প্লাটন, কমান্ডার মোঃ কবির হোসেন ও ১৯ ইউনিয়ান ১টি পৌরসভার সকল আনসার ও ভিডিপির দলনেতা দলনেএী সহ- আনসার কোম্পানির কমান্ডার এবং অন্য সদস্যবৃন্দ।

You might like