দোহারে অস্ত্র মাদকদ্রব্য সহ আটক ২

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহার উপজেলায় একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার সকালে আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর রাইপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. রিয়াদ (২৮) ও একই এলাকর বাবুল খানের ছেলে মো. সিজান (২১)। তাদের বিরুদ্ধে দায়েরকৃত দোহার থানা মামলা নং-০৮, ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ তারিখ ৭ জুলাই ২০২২।

পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল এর নির্দেশনায় এএসআই (নি.) নান্টু কৃষ্ণ মজুমদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. রিয়াদ (২৮), মো. সিজান (২১) দু’জনের নিকট থেকে ১ টি বিদেশী পিস্তলসহ ৩ রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে গ্রেফতার করে। পরবর্তীতে এসআই (নি.) সুলতান মাহমুদ বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করে।

এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেল উপজেলার রাইপাড়া এলাকার মৃত আদম ভুঁইয়ার বসতবাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

You might like