খাঁটি ভালোবাসা!

ক্ষুদীরাম দাস :

খাঁটি ভালোবাসা
খুঁজে খুঁজে ক্লান্ত ক’জন?
মিছে ছুটে চলা
মিছে ভাবনা
মিছে আশা
তবুও ভালোবাসা চাই তো!
ভুল যে পথ চিনি না
অযথা ছুটে চলা ঈশ^রবিহীন;
যেখানে খাঁটি ভালোবাসার পূর্ণতা
সেথা ভালোবাসার উষ্ণতা।
অথবা না পাওয়ার ব্যথা,
অনুভবে মধুরতা
মগ্নতায়ও মধুর ভালোবাসা যথেষ্ট
ছলনার চেয়েও মিষ্ট লাগে
তবুও ভালোবেসে বিরহ
ইলা বড়ই কষ্টকর!
যদি নাইবা কষ্ট পেলো
সতিই তাতে ভালোবাসা শূন্য ছিলো।
ছাই ফেলা টুকরীর মতো
জীবনটা তেমনই গুরুত্বের!
দৃষ্টির প্রখরতায় যেখানে জ্ঞানের প্রদীপ
তবুও ভুলে যাওয়া সকল কথা
নিকট আত্মীয়রা দূরে কেনো?
-এ প্রশ্ন ভালোবাসাহীন মানুষগুলোর!
খাঁটি সেই ঈশ^রের ভালোবাসা
মিটে যেথা সকল আশা,
আমার আপনার আমাদের সকলের।

You might like