সমুদ্র- সঙ্গীত

যুবক অনার্য :

আমি বোল্লাম : বড্ড জল তেষ্টা পেয়েছে।
সে আমাকে সমুদ্রের দিকে দেখিয়ে দিলো।
বোল্লাম: আমার মিঠা নদীর জল চাই,
তেষ্টায় বুক ফেটে যাচ্ছে।
সে বোল্লো: তুমি বড্ড বেরসিক!

সেই আমার অবন্তিকার সংগে শেষ কথা
শেষ দেখা।

সমুদ্র না চিনলে নারীরা ফিরে যায়
আবাদযোগ্য লাঙ্গলের কাছে!

You might like