হাজীগঞ্জে স্ত্রীদের সাথে অভিমান : নিঃসঙ্গতা সইতে না পেরে আত্মহত্যা

মো. মজিবুর রহমান রনিঃ

এক সময় ছিলেন প্রবাসে, টাকাকড়ি ছিল তখন সবাই ছিল আপন। ৫ বছর আগে প্রবাস থেকে দেশে আসেন। প্রবাসে যা কামাই করেছে সবই লুটে নিয়ে দুই সন্তানসহ উধাও ১ম স্ত্রী।

তারপর করেন দ্বিতীয় বিয়ে। সে স্ত্রীও ৭ মাস ধরে প্রবাস ফেরত মাহবুব আলমে খোঁজ নিচ্ছে না। আর এ নিঃসঙ্গতা সইতে না পেরে অভিমানে আত্মহননের পথ বেঁচে নেন।

১৫ জুলাই শুক্রবার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড কালচোঁ উত্তর পাড়া বকাউল বাড়ীতে ঘটনাটি ঘটে ।

পাঁচ বছর আগে প্রবাস থেকে আসেন মাহবুব আলম (৫৪)। প্রথম স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে উধাও হয়ে যায়। তারপর দ্বিতীয় বিয়ে করেন মতলবে। সেই দ্বিতীয় স্ত্রীও গত ৭/৮ মাস ধরে খোঁজ-খবর নিচ্ছেন না। স্ত্রীদের সাথে অভিমানে আত্মহননের পথ বেছে নেয় স্বামী মাহবুব আলম।

শুক্রবার খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইউনুছ মাহবুব আলমের মৃতদেহ উদ্ধার করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে একা ঘরে আত্মহনন করেন মাহবুব। তার পাঁচ ভাই। সবার পৃথক সংসার। দ্বিতীয় স্ত্রী গত সাত/ আট মাস ধরে বাবার বাড়ীতে। ওই স্ত্রী না আসায় আত্মহননের পথ বেছে নেয় বলে ধারণা করছেন প্রতিবেশীরা।

You might like