ফরিদগঞ্জে দুইদিনে দুই লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই দিনে দুই লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড সাফুয়া গ্রামের হাঁসের বাড়ির পুকুর থেকে লোকমান হোসেন খোকন (৪০) মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্থান্তর করেন পুলিশ।

জানা যায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সাফুয়া গ্রামের পাটওয়ারী বাড়ির লুৎফুর রহমানের বড় ছেলে লোকমান হোসেন খোকন (৪০) র্দীঘ কয়েক বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলখুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগেও কয়েকবার এই ভাবে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেলেও কয়েক দিন পর আবার ফিরে আসতো সে। রোববার সকালে একই গ্রামের হাঁসের বাড়ির পুকুরে খোকনের লাশ ভাষমান অবস্থায় দেখতে পায়।

এসময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। লাশটি উদ্ধারে পরে খোকনের ছোট ভাই রতন তার বড় ভাই বলে লাশটি সনাক্ত করেন।


এর আগে, নিখোঁজের ৭ দিনপর আজিজ বেপারী (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব সাহেবগঞ্জ ভূঁইয়া বাড়ীর পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি ওই গ্রামের কামার বাড়ির বাসিন্দা। আজিজ বেপারী ৪ ছেলে ৪ মেয়ের জনক। গত শনিবার বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।


ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদ হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

You might like