
মাজহারুল ইসলাম (রুবেল), স্টাফ রিপোর্টার
মাদারীপুরে শিবচর উপজেলা পানিতে ডুবে আহাদ মুন্সি (৭) নামে এক স্কুল ছাত্র মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শিবচর পৌর এলাকা নলগোড়া এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালার বাড়ি পাশে একটি পুকুরে গোসল করতে যায়। পরে অনেকক্ষণ পর পানিতে তলে থাকলে পরে আস্তে আস্তে ভাসতে দেখা যায়।

এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আহাদ মুন্সি শিবচর উপজেলা হাজীকান্দি গ্রামে ইসকান মৃধা ছেলে।










